Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়মনসিংহের ত্রিশালে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৫:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে রনি মিয়া (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) সকালে উপজেলার হরিরামপুর মাগুরজোড়া দক্ষিণ পাড়া কানারঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রনি ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার হরিরামপুর মাগুরজোড়া দক্ষিণপাড়া কানারঘাট এলাকার একটি ইট ভাটার গর্তে মুখমণ্ডল ডুবন্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ত্রিশাল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহমেদ জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ