Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উত্তরায় গণহত্যা: আতিকসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৬:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরায় সংঘটিত গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ছয়জনকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৬ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার।

অন্য আসামিরা হলেন- উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

এ মামলায় আতিকুল-শাহিনুরকে ২৩ জুন, বশির-দেলোয়ারকে ২৪ জুন ও মামুন-মনোয়ারকে ২৫ জুন জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয়।

এর আগে, উত্তরায় গণহত্যার এ মামলার তদন্ত প্রতিবেদন ২০ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ১২ মে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

সারাবাংলা/আরএম/ইআ