Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দ্য কিংস বার্থডে সম্মাননা পেলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৯:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুক্তরাজ্যের দ্যা কিংস বার্থডে সম্মাননা পে‌লেন বাংলাদেশে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর এবং দুই স্বেচ্ছাসেবক জ্যানেট আইরিন ভার্নি ও রজার মাইকেল ভার্নি। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় অসামান্য অবদানের জন্য এক‌ত্রে তারা সন্মাননা পান।

সোমবার (১৬ জুন) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষ্যে ভ্যালেরি টেলরকে কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই), জ্যানেট আইরিন ভার্নি এবং রজার মাইকেল ভার্নিকে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) পুরস্কার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘আমি আনন্দিত যে, মিসেস টেলর, মিসেস ভার্নি এবং মি. ভার্নি এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাদের অক্লান্ত নিষ্ঠা অসংখ্য জীবনকে বদলে দিয়েছে এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে চেতনা ও সংহতির উদাহরণ তুলে ধরেছে।

উল্লেখ্য, ভ্যালেরি টেলর বাংলাদেশে সিআরপি’র প্রতিষ্ঠাতা। তিনি মূলত ইংল্যান্ডের নাগরিক। তবে ১৯৯৮ সালে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন তিনি। চিকিৎসা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ দেয়।

সারাবাংলা/একে/এইচআই