Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবারো মা হতে যাচ্ছেন আলিয়া!

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
১৭ জুন ২০২৫ ১৫:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্প্রতি আলিয়াকে দেখা গেছে ডাক্তারের ক্লিনিকের বাইরে। রোববার (১৫ জুন) পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন অভিনেত্রী। ভিডিওতে মুম্বাইয়ের বান্দ্রায় একটি ক্লিনিক থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা যায়। সে সময় আলিয়ার পরনে ছিল ছিল ঢিলেঢালা প্যান্ট ও তার সঙ্গে ঢিলেঢালা সোয়েট শার্ট। মাথায় টুপি। এরপরই বলিউডের অন্দরে কানাঘুষা শোনা যাচ্ছে, আবারো কি মা হতে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট? ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এছাড়া কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হেঁটেছিলেন আলিয়া। সেখান আরমানি-র সিকুইনড গাউন পরেছিলেন আলিয়া। এই পোশাকে ফুটে উঠেছিল আলিয়ার স্ফীতো, তখন এমনটাই খবরে উঠে আসে। বার বার হাত দিয়ে উদর আড়াল করার চেষ্টাও করছিলেন অভিনেত্রী। বিষয়টি চোখে পড়ে যায় অনুরাগীদের।

বিজ্ঞাপন

আর এবার আলিয়াকে দেখা গেল মুম্বাইয়ের বান্দ্রায় এক ক্লিনিকে। তাই বলিপাড়ায় আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে চলছে নানা জল্পনা। যদিও অভিনেত্রী এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। কিছু দিন আগেই এক পডকাস্টে রাহার প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, তিনি ও রণবীর এক পুত্রের নামও বেছে রেখেছেন।

তাই দুইয়ে দুইয়ে চার করছেন তারকা দম্পতির অনুরাগীরা। তবে কি রাহা ভাই পেতে যাচ্ছে? আবারও মা হতে যাচ্ছেন আলিয়া? এই প্রশ্নগুলোর উত্তর পেতে ভক্তদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

সন্তান আগমনের বিষয়টি কাপুর দম্পতি শিগগিরই প্রকাশ্যে আনবেন, এমনটাই আশা রাখছেন অনুরাগীরা।

উল্লেখ্য, রণলিয়া দম্পতির প্রথম সন্তান রাহার বয়স আড়াই বছর প্রায়।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

সচিব পদে বড় রদবদল
১৯ অক্টোবর ২০২৬ ০৮:৩৬

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

আরো