Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাইবার অপরাধ তদন্তে সিটিটিসির ৩ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৫:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উদ্যোগে সাইবার অপরাধ তদন্ত ও সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সিটিটিসির কনফারেন্স রুমে অতিরিক্ত কমিশনার মো. মাসুদ করিম এ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদ করিম বলেন, এই কর্মশালাগুলোর মাধ্যমে অর্জিত জ্ঞান ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অপরাধ তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

১৭ জুন হতে ১৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালাগুলোর বিষয়বস্তুর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কৌশল, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও প্রক্রিয়াকরণের প্রাথমিক পদক্ষেপ এবং আর্থিক লেনদেন ও আইপি ট্রেইল তদন্তের কৌশল।

কর্মশালায় ডিএমপির আইএডি ডিভিশন, ডিবি-সাইবার ডিভিশন এবং উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের প্রতিনিধিসহ কনস্টেবল থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার প্রায় ৪০ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। সিটিটিসির এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক তদন্ত কৌশল এবং ডিজিটাল প্রমাণ ব্যবস্থাপনার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো