Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কর্মীদের বিমা সুরক্ষায় মেটলাইফের সঙ্গে শাওমি’র চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৮:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কর্মীদের জন্য বিমা সুবিধা নিশ্চিত করতে সম্প্রতি মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি টেকনোলজিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।

মঙ্গলবার (১৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তির আওয়াতায় শাওমি টেকনোলজিস বাংলাদেশের কর্মীরা গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, মাতৃত্ব, অক্ষমতা ও জীবনহানির মত অপ্রত্যাশিত ক্ষেত্রে বীমা কাভারেজ সুবিধা পাবেন। বিমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বিমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বিমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেওয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে শাওমি।

বিজ্ঞাপন

২০১০ সালে যাত্রা শুরু করা বৈশ্বিক প্রতিষ্ঠান শাওমি টেকনোলজিস বিশ্বের একশ’টিরও বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে, মেটলাইফ ১০ লাখেরও বেশি ব্যক্তি ও ৯ শ’রও বেশি প্রতিষ্ঠানের জন্য বিমা সুরক্ষা নিশ্চিত করে আসছে। ২০২৪ সালে মেটলাইফ বাংলাদেশ প্রায় ২ হাজার ৮৯৫ কোটি টাকার বেশি বিমা দাবি নিষ্পত্তি করেছে, যা গত বছর বিমা দাবি নিষ্পত্তিতে দেশের যেকোন জীবন বিমা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ।

শাওমি টেকনোলজিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান কার্যালয়ে ওই চুক্তি সই হয়েছে। শাওমি টেকনোলজিস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী, মেটলাইফ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার এবং চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ও দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এসআর