Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিবি হারুনের সহযোগী জাহাঙ্গীরের প্লট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১৪:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের ঢাকার উত্তরায় একটি প্লট জব্দের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন এ সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন। জব্দ হওয়া সম্পত্তি ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ৪১ নম্বর প্লট ও স্থাপনা।

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির মাধ্যমে ডিবির সাবেক প্রধান হারুনের বিরুদ্ধে নিজ নামে, স্ত্রী শিরিন আক্তার ও নিকট ঘনিষ্ঠ আত্মীয়ের নামে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন এসব সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন বলে অনুসন্ধানে জানা গেছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দের আদেশ দেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/ইআ