Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলে মিসাইল হামলা ইরানের, বড় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৫ ১১:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলে একের পর এক মিসাইল দিয়ে পালটা হামলা করছে ইরান। এবার ইসরায়েলের বিয়ারশেবা শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। খবর আলজাজিরার।

প্রতিবেদন জানায়, বিস্ফোরণের শব্দটি বিয়ারশেবার একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ভবনের আশপাশ থেকে এসেছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা যায়নি।

সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, তারা ঘটনার প্রকৃতি যাচাই করছে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার ইসরায়েলের বিয়ারশেবায় একটি হাসপাতালে বোমা হামলা দ্রুত এবং ব্যাপক আন্তর্জাতিক মনোযোগ পায়। এর তিন দিন আগে ইরানের কেরমানশাহে একটি হাসপাতালে হামলা হয়েছিল, যা আন্তর্জাতিক মহলে উপেক্ষিত ছিল। বিয়ারশেবার হাসপাতালে বোমা হামলার পর ইসরায়েল জানায়, ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে হামলার আগেই হাসপাতালের একটি অংশ থেকে রোগীদের সরিয়ে নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী রাতভর তেহরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইরানের রাজধানীতে হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল, যেখানে প্রায় ১২০টি যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছিল।

সেনাবাহিনী আরও জানিয়েছে যে তারা তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বেশ কয়েকটি শিল্পাঞ্চল আক্রমণ করেছে।

গত কয়েকদিন ধরে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে।

সারাবাংলা/এমপি