Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পিকআপচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ১৬:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষে পিকআপচালক মো. জসিম (৩৭) নিহত হয়েছেন। আহত হয়েছেন ভটভটি চালক ও তার সহযোগী।

শুক্রবার (২০ জুন) সকালে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসিন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিচিড়কান্দা গ্রামের আলী উসমানের ছেলে।

পুলিশ জানায়, সকালে বৃষ্টির সময় নজিপুর অভিমুখী একটি পিকআপ বদলগাছী অভিমুখী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হন। এ ঘটনায় ভটভটি চালক ও তার সহযোগী (হেলপার) আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিজ্ঞাপন

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসআর