Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ইরান-মার্কিন পরমাণু আলোচনা শুরু হোক, তুরস্ক মধ্যস্থতায় প্রস্তুত’

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৫ ২১:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু করাই বর্তমান উত্তেজনার একমাত্র সমাধান। আলোচনা পুনরায় শুরু করতে তুরস্ক একটি সহায়তাকারী ভূমিকা পালনে সম্পূর্ণ প্রস্তুত।

শুক্রবার (২১ জুন) ইস্তাম্বুলে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) বৈঠকের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাৎ করেন।

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সাক্ষাতে এরদোয়ান দৃঢ়ভাবে বলেন, ‘ইসরায়েলকে অবিলম্বে থামানো উচিত।’

বিজ্ঞাপন

এরদোয়ান আরও উল্লেখ করেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তিগত এবং নেতা পর্যায়ের আলোচনার মাধ্যমে কূটনীতি শুরু করার জন্য যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া উচিত। তার এই আহ্বান এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমাগত বাড়ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করছে।

সারাবাংলা/এইচআই