Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের নিরাপত্তা বৃদ্ধিতে আনসার সদস্য মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৬:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের নিরাপত্তা বৃদ্ধিকরণে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে কলেজ শিক্ষক মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়াল মিয়ার সঙ্গে পাবনা জেলা আনসার বাহিনীর কমান্ডেন্টের এই চুক্তি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়াল মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মো. ফজলে রাব্বি, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর নুরুল আলম ।

বিজ্ঞাপন

আজ (রোববার) থেকে ১৫ জন আনসার সদস্যরা ২৪ ঘণ্টা কলেজের নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করবেন। নির্দিষ্ট সময়ের পরে ক্যাম্পাসে কোনো মাদকসেবী ও বহিরাগতরা প্রবেশ করতে পারবে না। এ সময় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ