Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় অটোরিকশা উলটে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৮:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় দুই সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে রাহেলা বেগম (৫৫) নামে এক নারীর নিহত হয়েছেন।

রোববার (২২ জুন) দুপুরে জেলার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের সিংহেরগাঁও ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহেলা বারহাট্টা উপজেলার সাহতা গ্ৰামের রহিম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাহেলা গ্ৰামের বাড়ি বারহাট্টার সাহতা থেকে তার মেয়েকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কেন্দুয়ার দিকে যাচ্ছিলেন। পথে সিংহেরগাঁও ক্লাব মোড় এলাকায় পৌঁছলে তাদের বহন করা অটোরিকশার সঙ্গে অপর একটি অটোরিকশার ধাক্কা লেগে উলটে যায়। এতে রাহেলা বেগম ও একজন ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাহেলা বেগমকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর