Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

থানা থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস: ওসিসহ আরও ৩ কনেস্টেবল প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৯:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: নওগাঁর ধামইরহাট থানা থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পরার ঘটনায় ওই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেকসহ আরও তিন কনেস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে জেলা পুলিশ সুপার তাদের প্রত্যাহার করেন। এর আগে এ ঘটনায় একজন এসআইও একজন কনেস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার রাতে থানা হাজতে বিভিন্ন অপরাধের আসামি থাকার কারণে হত্যা মামলার এজাহার ভুক্ত মো. সাগর হোসেনকে নারী হাজতে এক হাতে হাতকড়া অবস্থায় রাখা হয়। সে ওই রাতে হাজতের ভেতরে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্ন রাখা ট্রাংকের সিলগালা নখ দিয়ে খুলে ফেলেন। পরে সেখানে রাখা চাবি দিয়ে ট্রাংকের তালা খুলে প্রশ্নপত্রের একটি সেট বের করেন। তার মধ্যে থেকে কয়েকটি প্রশ্নপত্র ছিড়ে ফেলেন এবং বাকি প্রশ্নপত্রগুলো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখেন। উক্ত ঘটনার ফলে আসামিকে আরও একটি মামলা দায়ের শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, ধামইরহাট থানার ওসিসহ তিনজন কনেস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষে থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অপরদিকে, গত শনিবার বিকেলে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম প্রশ্নপত্র তছনছ ঘটনায় ধামইরহাট থানা পরিদর্শনে আসেন। এ সময় তিনি বলেন, ‘প্রশ্ন ফাঁস হওয়া ইতিহাস দ্বিতীয় পত্রটি (৩০৫ নম্বর কোড) বাতিল করা হয়েছে। অন্য একটি সেটের প্রশ্নপত্র প্রতিটি কেন্দ্রে পাঠানো হবে।’ ইতিহাস বিষয়ের এইচএসসি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে তিনি জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এসডব্লিউ