Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি থেকে দেশে ফিরেছেন ৪৭ হাজার ২১২ হাজি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৪:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: সৌদি আরব থেকে হজপালন শেষে শুক্রবার (২০ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪৭ হাজার ২১২ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ২০৬ জন রয়েছেন।
‎
‎সোমবার (২৩ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
‎
‎এতে বলা হয়েছে, এখন পর্যন্ত ১২০টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৮টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১৯ হাজার ১৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ১৯ হাজার ৭৫৮ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৪১ জন হাজি দেশে ফিরেছেন।
‎
‎এদিকে চলতি বছর এখন পর্যন্ত হজে গিয়ে ৩৮ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও নারী ১১ জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় একজন ও আরাফায় ১ জন।
‎
‎উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে