Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কলম্বোতে আরও ভালো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ২০:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গলে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশ ব্যাটিং করেছে দুর্দান্ত। রাত পোহালে সিরিজের পরের ম্যাচটা মাঠে গড়াবে কলম্বোতে। কলম্বোতে আরও ভালো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ, বলেছেন হেড কোচ ফিল সিমন্স।

গল টেস্টের প্রথম ইনিংসে পাঁচশর কাছাকাছি স্কোর করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে তিনশর কাছাকাছি গিয়ে ইনিংস ঘোষণা করেছে। শেষ পর্যন্ত ড্র’তে নিষ্পত্তি হয়েছে ম্যাচটা। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংস আরও আগে ঘোষণা করে জয়ের জন্য আরও বেশি করে চেষ্টা করা উচিত ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। পেস বোলারদের ব্যর্থতাও চোখে পরেছে বারবার। দ্বিতীয় ম্যাচের আগে সিমন্স বললেন, কিছু কিছু জায়গায় উন্নতি জরুরি।

বিজ্ঞাপন

ফিল সিমন্স বলেছেন, ‘আমরা গলে যেভাবে লড়াই করেছি, এখানেও তেমনি খেলতে চাই। কিছু ছোটখাটো জায়গায় উন্নতির সুযোগ আছে, সেটা করাটা জরুরিও। যেভাবে প্রথম টেস্টে খেলেছি, সেই মান ধরে রাখা কিংবা আরও ভালো কিছু করা দরকার।’

বাংলাদেশ কোচ বলেছেন, ‘শ্রীলঙ্কা ভালো ক্রিকেট খেলছে—তাদের হারানো সহজ হবে না। কিন্তু গলের মতো এখানেও আমরা জয়ের লক্ষ্যে খেলতে নামব। আমার মানসিকতা সব সময়ই এমন—কীভাবে জেতা যায়, সেটা খুঁজে বের করতে হবে।’

গল টেস্টের পাঁচ দিনই উইকেট ব্যাটিং সহায়ক মনে হয়েছে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের পিচও ব্যাটিং সহায়ক হওয়ার কথা। ম্যাচের আগের দিন পিচ দেখে তেমন ইঙ্গিতই দিয়ে গেলেন বাংলাদেশ কোচ। বাংলাদেশ এই ম্যাচের জন্য কেমন একাদশ বিবেচনা করবে সেটাও প্রশ্ন। চোট কাটিয়ে ফেরার জন্য প্রস্তুত মেহেদি হাসান মিরাজ। মিরাজ কি খেলবেন? তাহলে তাকে জায়গা ছেড়ে দিবেন কে? সব প্রশ্নের উত্তর হয়ত মিলবে আগামীকাল।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো