Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হজ শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৮০১ হাজি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১২:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৮০১ হাজি। সোমবার (২৩ জুন) পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ছয়জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৩ হাজার ৭৯৫ জন।

হজযাত্রী পরিবহণে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০ হাজার ২০০ জন, সৌদি এয়ারলাইন্স ২০ হাজার ১৬০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৮ হাজার ৪৪১ জন হাজিকে।

‎এ পর্যন্ত মোট ১২৪টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫১টি, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিজ্ঞাপন

‎হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

‎উল্লেখ্য, ২৯ এপ্রিল থেকে শরু হয়েছিল সৌদি আরবে যাত্রা। এবং শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। ‎এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে গিয়েছিলেন।

সারাবাংলা/এনএল/ইআ