Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে তেলবাহী লড়ির চাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৫:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুরে তেলবাহী লড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে শহরের বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জেলা সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের ক্ষিতীশ মজুমদারের ছেলে শ্রীবাস মজুমদার (৩০) ও একই এলাকার জালাল মোল্যার ছেলে রাশেদ মোল্যা (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে ওই দুই যুবক বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে, বাইপাস সড়কের ব্রাহ্মনকান্দা বরকত মার্কেট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি তেলবাহী লড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শ্রী নিবাস মারা যান। এ সময় গুরুতর আহত হন অপর আরোহী রাশেদ মোল্যা। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাশেদ মোল্যা।

বিজ্ঞাপন

করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, তেলবাহী লড়ির চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবক মারা যায়। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লড়িটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় লড়ি ও চালককে আটক করা সম্ভব হয়নি। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক লড়িটি শনাক্তসহ মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ