Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ২৩:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দুপক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক আগ্রহের বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়।

সারাবাংলা/এফএন/এইচআই