Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ০২:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টি রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহী বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও।

মঙ্গলবার (২৪ জুন) বিএনপি নেতাদের সম্মানে দেওয়া নৈশভোজে তিনি এ আগ্রহের কথা জানান।

লি ঝিয়াং ঝাও জানান, এক চীন নীতির ব্যাপারে বিএনপির সুস্পষ্ট অবস্থানকে চীনা কমুনিস্ট পার্টি স্বাগত জানিয়েছেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে অধিকতর অংশগ্রহণের ইচ্ছা আছে চীনের।

চীন তথা বিশ্বব্যাপী উন্নয়ন ও জনকল্যাণে প্রসিডেন্ট শি চিন পিং-এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে যুগান্তকারী ও অবিশ্বাস্য হিসাবে বর্ণনা করে বিএনপির পক্ষ থেকে প্রেসিডেন্টকে অভিনন্দন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চীনের ক্ষমতাসীন পার্টি সিসিপির আমন্ত্রণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধি দল এই মুহূর্তে চীন সফর করছে।

প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকামল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

সারাবাংলা/এজেড/পিটিএম
বিজ্ঞাপন

আরো