Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়নি: গোয়েন্দা প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৫ ১০:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। যদিও ফাঁস হওয়া গোপন গোয়েন্দা প্রতিবেদনে এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) প্রাথমিক ক্ষয়ক্ষতির একটি মূল্যায়নের তথ্য ফাঁস হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস ও অন্যান্য মাধ্যমে। সেই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়নি।

ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এই তথ্য ফাঁসকে রাষ্ট্রদ্রোহী কাজ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এ ধরনের ফাঁস জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।’

বিজ্ঞাপন

এদিকে, ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি এখন পর্যন্ত কার্যকর রয়েছে বলে উভয় দেশই জানিয়েছে। সামরিক উত্তেজনার মধ্যেও দুই দেশ আপাতত শান্ত অবস্থান বজায় রেখেছে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প যেসব যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন- গাজা ও ইউক্রেন সেই দুই সংঘাত এখনও তীব্রভাবে চলমান।

সারাবাংলা/এনজে