Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১২:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুরে পুত্রবধুকে ধর্ষণের দায়ে শ্বশুর গণি খাঁ (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি গণি খাঁ জেলার নগরকান্দা উপজেলার গোয়াইলপোতা গ্রামের আমির খা’র ছেলে। রায় ঘোষণার সময় গনি খাঁ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধুর স্বামী প্রবাসে থাকার সুযোগে ২০১৯ সালের ২০ এপ্রিল রাতে গৃহবধু ঘুমিয়ে পড়লে তার ঘরে প্রবেশ করে শ্বশুর গণি খাঁ। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধু অন্ত:স্বত্তা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে একই বছরের ২৮ জুন ওই গৃহবধুর ভগ্নিপতি (বোন জামাই) আরিফ মন্ডল নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটার(পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘রায়ে রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট। এ রায়ের মধ্যদিয়ে সমাজে ধর্ষণের মত জঘন্য অপরাধ কমে আসবে।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো