Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজায় সাঁজোয়া যান বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত: আইডিএফ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৫ ১২:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় একটি সাঁজোয়া যান বিস্ফোরণে সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (২৫ জুন) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইডিএফ’র এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার (স্থানীয় সময়) খান ইউনিসে সেনাদের বহনকারী সাঁজোয়া যানটি বিস্ফোরিত হয় এবং তাতে আগুন ধরে যায়। নিহত সেনাদের মধ্যে ছয়জনের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে।

আইডিএফ জানায়, হামলায় ব্যবহৃত বিস্ফোরকটি সাঁজোয়া যানটির সঙ্গে সংযুক্ত ছিল, যা প্রচণ্ড আঘাতে বিস্ফোরিত হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া মঙ্গলবারের (২৪ জুন) আরেক ঘটনায় ইসরায়েলি সেনাদের ওপর রকেটচালিত গ্রেনেড (আরপিজি) নিক্ষেপ করা হয়। এতে দুই সেনা আহত হন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস দীর্ঘদিন ধরে ইসরায়েলি অভিযানের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেখানে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ চলছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো