Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর এলাকায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন ২০২৫) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি’র) একটি বিশেষ টহল দল ও সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিট হরিপুর আর্মি ক্যাম্প যৌথভাবে চিকনাগোল এলাকায় তামাবিল মহাসড়কে এ অভিযান পরিচালনা করে।

বিজিবির মঙ্গলবারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে একটি ট্রাক হতে অভিনব কায়দায় ভারতীয় কসমেটিকস লোড করে তার ওপর বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এ সময় ট্রাকের ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, আটক মালামালের আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৫০ লাখ টাকার সমপরিমাণ।

এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দফতরের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান রোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সহযোগিতায় এই সফল অভিযান পরিচালনা করা হয়। আটক পণ্য সামগ্রীর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো