Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ৫ হাজার বৃক্ষরোপণ, উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৩:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: ‘একটি শিশু, একটি স্বপ্ন-ফুলের সঙ্গে বিকাশিত হোক আগামীর প্রজন্ম’ এই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলে এক হাজার ৬২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রায় পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

বুধবার (২৫ জুন) সকালে টাঙ্গাইল পৌর শহরের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোমলমতি শিশুদের নিয়ে কৃষ্ণচূড়া, জারুল গাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরক্ত জেলা প্রশাসক ( শিক্ষা) সঞ্জয় কুমার মহন্ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো