Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ট্রাকচাপায় গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৫:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: জেলার চাটমোহরে পণ্যবাহী ট্রাকচাপায় নিহার বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) সকালের দিকে উপজেলার রেলবাজার এলাকার পূর্বটিয়ারতলা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিহার বেগম চাটমোহর উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,পাবনাগামী একটি পণ্যবোঝাই ট্রাক ওই নারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সিএনজি অটোরিকশার সাহায্যে ট্রাকটি আটকে করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহার বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার ঘণ্টাখানেক আগে সকাল ৬টার দিকে তিনি শিমুলতলা বাজারে একটি দুধবাহী গাড়ির সামনে মাথা ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ফুরকান আলী জানান, “ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যাচ্ছিল, আমরা সিএনজি দিয়ে পথ আটকে দিয়ে ট্রাকটি ধরেছি। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।”

আরেকজন প্রত্যক্ষদর্শী কদরুল ইসলাম বলেন, “ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মহিলা নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুনেছি সকালেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন।”

নিহতের স্বামী সাইদুল ইসলাম জানান, “রাতে সে বাসায় ছিল। কখন বের হয়েছে কেউ জানে না।”

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার পক্ষ থেকে কোনো অভিযোগ করবে না বলে জানিয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো