Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার পিএ জাহাঙ্গীরের কোটি টাকা অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৭:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিএ) মো. জাহাঙ্গীর আলমের দু’টি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছেন আদালত। এসব হিসাবে ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৩২৯ টাকা রয়েছে।

বুধবার (২৫ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পিয়াস পাল।

দুদকের আবেদনে বলা হয়, নিজ নামে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন জাহাঙ্গীর। নিজের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার জন্য আটটি ব্যাংকের ২৩টি হিসাবে ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা উত্তোলন বা স্থানন্তর করেন তিনি। এ অপরাধে তার বিরুদ্ধে মামলা করা হয়।

বিজ্ঞাপন

বর্তমানে নিজের মালিকানাধীন অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন আসামি। তাই মামলার তদন্তের স্বার্থে এসব অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

সারাবাংলা/আরএম/পিটিএম
বিজ্ঞাপন

আরো