Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসিনার মতো ক্ষমতাচর্চার সংস্কৃতি বজায় থাকলে সংস্কার হবে না: মঞ্জু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ২০:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, হাসিনার মতো একচ্ছত্র ক্ষমতাচর্চার সংস্কৃতি বজায় থাকলে সংস্কার বলতে কিছুই হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের মতো নিয়োগব‍্যবস্থা বজায় রাখা ফ‍্যাসিবাদী নীতিতে অটল থাকার শামিল।

বুধবার (২৫ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত‍্য কমিশনের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

মঞ্জু বলেন, ‘সাম‍্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা-সম্প্রীতি ও পক্ষপাতহীনতা এই অভিপ্রায়গুলো যুক্ত করলে সব পক্ষের মতামতকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু দুঃখজনকভাবে শুধু ভাষার হেরফেরের কারণে এই বিষয়ে ঐকমত‍্যে পৌঁছানো যায়নি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আমরা কোনো বিষয়েই একমত হবো না, এটাই যেন আমাদের আলোচনার মূলনীতি!’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের সংস্কারের প্রধান লক্ষ‍্য হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখার ব্যবস্থা করা এবং সংবিধান সংশোধনের পদ্ধতিকে কঠিনতর করা।’

তিনি আরও বলেন, ‘অতীতে শেখ হাসিনা নিজের ইচ্ছামতো দলবাজ লোক নিয়োগ দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এখনো যদি সেই ব‍্যবস্থা বজায় রাখার পক্ষে কোনো দল মত দেয় তাহলে বোঝা যাবে তারা আসলে ফ‍্যাসিবাদী নীতি পরিবর্তনে অনিচ্ছুক।’

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো