Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন ৩ বোন— সুমাইয়া, সাদিয়া ও রাদিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৫:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিন বোন। বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হওয়া পরীক্ষায় তারা সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছেন। তিন বোনের পরীক্ষা দেওয়ার ঘটনাটি সবার নজর কেড়েছে।

পরীক্ষার্থীরা হলেন- সুমাইয়া ইসলাম (১৯), সাদিয়া ইসলাম (১৮) ও রাদিয়া ইসলাম (১৭)। তারা সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের মেয়ে।

জানা গেছে, সৌদি আরবে শফিকুল ইসলামের তিন মেয়ের জন্ম হয়েছিল। তিনি সেখানে প্রবাসী হিসেবে ব্যবসা করতেন। মেয়েদের পড়ালেখার সুবিধার কথা ভেবে ২০১০ সালে তিনি সৌদি আরবের ব্যবসা ছেড়ে দেশে ফিরে আসেন।

বিজ্ঞাপন

শফিকুল ইসলাম তার মেয়েদের বিগত পরীক্ষার ফলাফলে অত্যন্ত আনন্দিত। তিনি আশা করছেন, এবার এইচএসসি পরীক্ষাতেও তারা ভালো ফল করবে। তিনি মনে করেন, উচ্চশিক্ষা লাভের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে।

পরীক্ষার্থী তিন বোন জানায়, তাদের প্রধান লক্ষ্য বাবা-মায়ের স্বপ্ন পূরণ করা। উচ্চশিক্ষা লাভ করে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে চায় তারা। এ জন্য তারা সকলের দোয়া প্রার্থী।

সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফ বলেন, ‘তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী, জেএসসি, এবং এসএসসি পরীক্ষায় ভালো ফল করেছে। এবারের এইচএসসি পরীক্ষাতেও তারা তাদের কৃতিত্বের ধারা বজায় রাখবে বলে প্রত্যাশা করছি।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

শীতের আগে এসির যত্নে যা জরুরি
১৫ অক্টোবর ২০২৬ ১০:৩৫

আরো