Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন বাংলাদেশে গুম-খুনের ঠাঁই হবে না: সামান্তা শারমিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ২২:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নতুন বাংলাদেশে গুম-খুনসহ সকল ধরনের নির্যাতনের কোনো জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষ্যে বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

সামান্তা শারমিন বলেন, ‘গত ১৭ বছর ধরে যে গুম-খুন, নির্যাতন ও নিপীড়নের রাজনীতি চালানো হয়েছে, নতুন বাংলাদেশে তার কোনো ঠাঁই হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কেউ ক্ষমতায় গিয়ে আর স্বৈরাচারী হতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘স্বাধীন মত প্রকাশের অধিকার রক্ষা করতে হলে অতীতের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভবিষ্যতে যাতে কোনো রাজনৈতিক দল গুম-খুনের রাজনীতি করতে না পারে, সেজন্য এখনই আওয়াজ তুলতে হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্য এনসিপি নেতারা বলেন, ‘গত ১৭ বছরে যারা গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরিবারকে সুবিচার ও ক্ষতিপূরণ দিতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব নির্যাতনের মামলার বিচার হয়নি, সেগুলো এখতিয়ারভুক্ত করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানান তারা।’

দলের নেতারা আরও বলেন, ‘গুম-খুনের রাজনীতিকে চিরতরে বিদায় জানিয়ে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।’

সারাবাংলা/এফএন/এইচআই