Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় যুবক গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ০০:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনার রূপসায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে মো. সাদ্দাম (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ সাদ্দাম নগরীর সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির নুর ইসলামের ছেলে। তিনি পেশায় একজন থাই মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকায় অবস্থিত তার শশুর বাড়িতে যাচ্ছিলেন সাদ্দাম। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ওসি মাহফুজুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো