Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিচ্ছেদের পরও বিতর্কে কনা; গিটারিস্টের সঙ্গে পরকীয়া

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৭ জুন ২০২৫ ১৭:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা—বাংলা গানের জগতে এক পরিচিত ও পছন্দের নাম। গানের মঞ্চে তার কণ্ঠ যেমন শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে, ব্যক্তিগত জীবনে তেমনই সম্প্রতি এক ঘটনাকে ঘিরে জন্ম দিয়েছে চরম বিতর্ক, বিস্ময় এবং কানাঘুষা।

২৫ জুন দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কনা জানান, তার ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। স্বামী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে ১৬ জুন তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছেন।

কনার পোস্ট ঘিরে যখন ভক্তরা শোকাহত, তখনই নতুন করে শুরু হয় ‘পরকীয়া প্রেমের’ গুঞ্জন। শোবিজ অঙ্গনে কানাকানি—কনার বিচ্ছেদের নেপথ্যে রয়েছেন এক গিটারিস্ট। তার নাম মো. শাহরিয়ার সাঈদ শুভ্র। ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, কনার সঙ্গে এই গিটারিস্টের ঘনিষ্ঠতা বাড়ে, এবং সেখান থেকেই জন্ম নেয় নতুন সম্পর্ক।

বিজ্ঞাপন

কনার ঘনিষ্ঠ অনেকেই মনে করছেন—এই সম্পর্কের জন্যই ভেঙে গেল কনা-গহিনের ছয় বছরের দাম্পত্য। তবে এসব গুঞ্জন নিয়ে কনার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা

কনার বিচ্ছেদের ঘোষণা সামনে আসার কয়েক ঘণ্টা পরেই গহিন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি দাবি করেন—‘আমাদের বিচ্ছেদ হয়নি’। তবে সেই পোস্ট বেশিক্ষণ থাকেনি, কিছু সময় পরেই তা ডিলিট করে দেন তিনি। এই বিপরীত অবস্থান আরও বাড়িয়ে তোলে রহস্য।

কনা ও গহিনের সম্পর্কটা হঠাৎ তৈরি হয়নি। ২০১৯ সালের ২১ এপ্রিল তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন সাত বছরের প্রেমের পর। দু’জনের পরিবারও ছিল এই সম্পর্কে সম্পূর্ণ সম্মত। কিন্তু সংসারে সন্তান আসেনি। তবু এই সময়ের মধ্যে তাদের সম্পর্কে বড় কোনো বিতর্ক শোনা যায়নি—এতদিন পর্যন্ত।

যদিও এখনো কনা কিংবা শুভ্র কেউই তাদের সম্পর্কের ব্যাপারে মুখ খুলেননি, তবে শুভ্র একজন পেশাদার গিটারিস্ট ও শোবিজ অঙ্গনের পরিচিত মুখ। কনার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে বিভিন্ন সংগীত পরিবেশনার কাজ করতে গিয়ে। এখন গুঞ্জন, সেই ঘনিষ্ঠতাই রূপ নিয়েছে গভীর সম্পর্কে।

সারাবাংলা/এফএন/এএসজি