Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে সড়কে প্রাণ গেল স্কুলছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ২২:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র মাশরাফি (১৫) নিহত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাশরাফি মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়ার বাসিন্দা। সে মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, হোগলাকান্দি থেকে মুন্সীগঞ্জ শহরে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে স্কুলছাত্র মাশরাফি নিহত ও রাব্বি আহত হয়।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো