Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে শিশুখাদ্য কারখানায় যৌথবাহিনীর অভিযান, লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ২০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের নিপা ফ্লাওয়ার মিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন শিশু খাদ্যপণ্য জব্দ করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৮ জুন) বিকালে জেলার সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় মিলটির অভ্যন্তরের শাহী কারখানায় অভিযান চালিয়ে এসব শিশু খাদ্য পণ্য জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়েছে। এ সময় কারখানার মালিক নুরুল ইসলাম বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জব্দ মালামাল।

যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কানাইপুরের নিপা ফ্লাওয়ার মিলের ভিতরে শাহী নামের একটি কারখানায় শিশুদের জন্য তৈরি অনুমোদনহীন চিপস, মুড়ি, চানাচুর, আম, লিচুসহ ৫২টি পণ্য তৈরি করে বাজারে বিক্রি করছে। যা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এমন অভিযোগে কারখানাটির ভিতরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব খাদ্য জব্দ করে যৌথ বাহিনী। এ সময় তারা দেশের বিভিন্ন নামিদামি কোম্পানির পরিচিত পণ্যের মোড়কের আলোকে থাকা পণ্য জব্দ করে।

বিজ্ঞাপন

ফরিদপুরের সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইরশাত জাহান জানান, বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিএসটিআই স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে কারখানাটিতে থাকা পণ্যের বিএসটিআই এর কোনো অনুমোদন না থাকায় ঝুঁকিপূর্ণ এসব পণ্য জব্দ করা হয় এবং কারখানার মালিককে সতর্ক করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে এই মিলটি অনুমোদন না পাওয়া পর্যন্ত বন্ধ রাখা এবং এ ধরনের পণ্য উৎপাদন করবেন না বলে স্বীকারোক্তি নেওয়া হয়।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো