Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১১:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কাফরুল থানার বিজয়স্মরনী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই যুবক মারা গেছেন।

শনিবার (২৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, রাজধানীর বিজয়স্মরনী এলাকায় মোটরসাইকেলকে মাইক্রোবাস ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হন। তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের বয়স হবে আনুমানিক (২২) ও (২৩) বছর।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল বলেন, রাতে জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে মুমূর্ষু অবস্থায় পাই। তাদের একজনকে ঢাকা মেডিকেলে ও অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জানতে পেরেছি ওই দুইজন একটি মোটরসাইকেলে ছিলেন। তাদের মাথায় কোনো হেলমেট ছিল না। দুজনের পরনে হাফপ্যান্ট গেঞ্জি ছিল। মাইক্রোবাসের ধাক্কায় মারা যান দুজন। ঘটনাটি কাফরুল থানা এলাকায় পড়েছে। পরবর্তী ব্যবস্থা কাফরুল থানা নিবে। ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল ও মাইক্রোবাস কাফরুল থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিজয় স্মরনী লিংকরোডে এ ঘটনা ঘটে। নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো