Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৪:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাহেদুর রহমান দিপুকে (৫০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান জব্ধ করা হয়েছে বলেও জানানো হয়।

রোববার (২৯ জুন) দুপুরে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এরআগে, শনিবার দিবাগত রাতে অনন্তপুর আনন্দধারা এলপি গ্যাস নামের একটি প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাহেদুর রহমান দিপুর একলাশপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের পঞ্চায়েত বাড়ির সফিকুর রহমানের ছেলে। তিনি একলাশপুর ইউনিয়নের সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্ব অনন্তপুর আনন্দধারা এলপি গ্যাস নামের ওই প্রতিষ্ঠানে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ওই দোকান থেকে প্রথমে দিপুকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দোকানের সিলিংয়ের ওপর থেকে একটি পাইপগান জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসরাফ উদ্দিন জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৫

আরো