Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোংলায় কাস্টমসের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৭:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বাগেরহাট জেলার মোংলায় কাস্টমসের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকেরা।

রোববার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর মার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইপিজেড ব্যবসায়ী মো. নাসির তালুকদার, বন্দর ব্যবসায়ী মাহবুবুর রহমান মানিক, এমরান হোসেন ও শ্রমিক নেতা মো. আলাউদ্দিন।

মানববন্ধনে বক্তারা বলেন, কাস্টমসের কমপ্লিট শাটডাউন, মার্চ টু এনবিআর’র নামে ধর্মঘট ও রাজস্ব আদায়ে বাধা কোনোভাবেই মেনে নেয়া হবেনা। যারা এসব কর্মসূচি পালন করছেন তারা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের আমলে চাকুরি হওয়া ব্যক্তিরাই দেশকে অস্থিতিশীল ও বর্তমান অন্তবর্তী সরকারের ভাবমূর্তি নষ্টে এ হীন কার্যক্রম চালাচ্ছেন।

বিজ্ঞাপন

বক্তারা আরো বলেন, যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন তাদেরকে চাকুরিচ্যুত করে সেখানে নতুন প্রজন্মের শিক্ষিত বেকার যুবকদের অন্তর্ভুক্ত করা হোক। তারা আরও বলেন, আন্দোলনরত কাস্টমস তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে মোংলা কাস্টমস হাউস ঘেরাও, মানববন্ধনসহ নানা ধরনের কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো