Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোট গ্রহণে কারচুপির অভিযোগ, পুনরায় ভোট গ্রহণের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৭:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়া পৌর বিএনপি কাউন্সিল অধিবেশনে ভোট গ্রহণে অনিয়ম, ভোটার তালিকায় জালিয়াতি, জাল ভোট, ভোট গণনায় ভূলসহ কারচুপির মাধ্যমে ফলাফল নির্ধারণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর বিএনপির সভাপতি প্রার্থী কাজল মাজমাদার।

রোববার (২৯ জুন) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ২৭ তারিখে কুষ্টিয়া সরকারি কলেজে ভোট গ্রহণে কারচুপি করা হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব জাকির সরকার তাকে ভোটে পরাজিত করতে কঠিন চক্রান্ত করেছে। ভোটে কাজল মাজমাদার সভাপতি বিজয়ী হলেও ফলাফলের সময় তার সঙ্গে প্রতারণা করে সভাপতি প্রার্থী একে বিশ্বাস বাবুকে বিজয়ী ঘোষণা করেছে কুতুব-জাকির।

বিজ্ঞাপন

এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি বশিরুল আলম চাঁদ, সাবেক যুগ্ন সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টুসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো