Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উত্তরা থানার ওসিসহ ৭ পরিদর্শককে বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৩:৪৪

ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (২৯ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা পৃথক তিন আদেশে এই বদলি করা হয়।

সোমবার (৩০ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার তসলেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমানকে গুলশান থানার ওসি, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. আব্দুর রহিম মোল্লাকে উত্তরা পশ্চিম থানার ওসি, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক শেখ ফরিদ উদ্দিনকে গোয়েন্দা বিভাগে, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানকে খিলক্ষেত থানার অপারেশন, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক আজিজুর রহমানকে আদাবর থানার অপারেশন, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. মফিজ উদ্দিনকে ওয়ারী থানার অপারেশন এবং আরেকটি আদেশে গুলশান থানার ওসি মো. মাহমুদুর রহমানকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো