Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১২:৫৯

প্রতীকী ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার মাকুরশাহ মাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মোরশেদ আলম তানিম (১৮) নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে নাজিম উদ্দিন রোডের মাকুরশাহ মাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হয়।

নিহতের বাবা তারেক ফিরোজ আলম জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার বামনী গ্রামে। বর্তমানে বংশাল নুর বক্সলেন এলাকায় থাকেন। তানিম আরমানীটোলা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে মাকুরশাহ মাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হয় তানিম। পথচারীরা সেখান থেকে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। রাতেই খবর পেয়ে মিটফোর্ড হাসপাতালে গিয়ে তানিমকে আহত অবস্থায় পাই। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়। পরে গতকাল মঙ্গলবার বিকালে বাসায় আবার অসুস্থ হয়ে পরে তানিম। দ্রুত আবার তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে মারা যায় তানিম।

তিনি আরও জানান, আহত অবস্থায় তানিমের কাছ থেকে জানতে পারি, সোমবার রাতে বাইরে থেকে বাসায় ফিরছিল তানিম। মাকরশাহ মাজারের সামনে আসলে দুই ছিনতাইকারী তানিমের পথরোধ করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল না দিলে তানিমের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

চক বাজার থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, গত সোমবার রাতে মাকুরশাহ মাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হয়েছিল ওই শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পরিবারের অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো