Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৫৮, মৃত্যু ১ জনের

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৭:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫৮ জন। এর মধ্যে পুরুষ ২০৫ জন এবং নারী ১৫৩ জন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫, ঢাকা উত্তর সিটিতে ৩৯, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৯, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ১১ হাজার ৪৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ বছর মৃত্যু হয়েছে ৪৫ জনের।

এর আগে, গতকাল মঙ্গলবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় একজন।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো