Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন পলক

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১২:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) মামলার শুনানির সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদেন পলক। এদিন ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়ার আদালত দুই মামলায় তাকে গ্রেফতারের আদেশ দেন।

এর আগে দুই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে তা মঞ্জুর করেন বিচারক।

এদিন সকাল সাড়ে ১০টায় আদালতের হাজতখানা থেকে পলককে এজলাসে তোলে পুলিশ। এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি। একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন সাবেক এই প্রতিমন্ত্রী। তার চোখ বেয়ে পানি পড়তে থাকে।

বিজ্ঞাপন

জানা গেছে, আদালতের বারান্দায় পলকের স্বজনরা দাঁড়িয়ে ছিলেন। বাইরে তাকিয়ে তাদের সঙ্গে ইশারায় কথা বলার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে তাদের দিকে তাকিয়ে অঝোরে কাঁদতে শুরু করেন।

তবে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, পলককে আজ যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আনা হয়। আদালতে এসে তিনি খবর পান ওই এলাকার কিছু লোক মারা গেছে। এজন্য শোকাহত হন। একইসঙ্গে কাঁদতে থাকেন তিনি।

গত বছরের ৬ আগস্ট বিমানবন্দর থেকে পলককে আটক করে পুলিশ। পরে একাধিক হত্যা-হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে থাকেন তিনি। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

আরো