Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেট বিভাগের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১৯:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: দেশের অন্যতম ইসলামি রাজনৈতিক দল খেলাফত মজলিস সিলেট বিভাগের ১৯টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে সিলেট মহানগরের পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে প্রেস ব্রিফিং করে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ।

সিলেট বিভাগের ১৯ আসনে ঘোষিত প্রার্থীরা হলেন- (সিলেট-১) আসনে সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, (সিলেট-২) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, (সিলেট-৩) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, (সিলেট-৪) কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, (সিলেট-৫) সিলেট শাখার উপদেষ্টা মুফতি আবুল হাসান ও (সিলেট-৬) যুক্তরাজ্য দক্ষিণ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

বিজ্ঞাপন

(সুনামগঞ্জ-১) সিলেট জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী, (সুনামগঞ্জ-২) সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, (সুনামগঞ্জ-৩) লন্ডন শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মুশতাক আহমদ, (সুনামগঞ্জ-৪) যুক্তরাজ্য লুটন শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম ও (সুনামগঞ্জ-৫) লন্ডন শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির।

(মৌলভীবাজার-১) কাতার শাখার সহ-সভাপতি মাওলানা লুকমান আহমদ, (মৌলভীবাজার-২) অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, (মৌলভীবাজার-৩) মাওলানা আহমদ বিলাল ও (মৌলভীবাজার-৪) মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়দ।

(হবিগঞ্জ-১) হবিগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম জাকি, (হবিগঞ্জ-২) দলের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, (হবিগঞ্জ-৩) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী ও (হবিগঞ্জ-৪) দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এ এ তাওসীফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো