Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিএনপি পুরাতন ধারায় রাজনীতি করে ক্ষমতায় এলে ২ বছরও টিকবে না’

ঢাবি করেস্পন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৯:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেছেন, ‘বিএনপি যদি মনে করে পুরাতন ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসবে তাহলে আমি আগেই বলেছিলাম ক্ষমতায় থাকবে তিন বছর, এখন বলছি ক্ষমতায় থাকবে দুই বছর। বিএনপি শুধু বিপুল ভোটে না, তিনশো আসনেও নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে এই অবস্থায় তারা দুই বছরের বেশি সরকার রান করাতে পারবে না।’‌

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শরিফ ওসমান হাদি বলেন, ‘এখন মানুষ মাইর খাইতে খাইতে মাইর দেওয়া শিখে গেছে। আপনি যখন তাকে একটা বাজে কথা বলবেন সে আপনাকে তিনটা বাজে কথা বলবে। আপনারা যদি সংসদে বসেও দেশবিরোধী আইন করেন তাহলে মানুষ তাদের জীবনের জানমালের কথা না ভেবে সংসদে গিয়েও আপনাদের পিটাবে। আপনারা তখন ইংরেজিতে যতই মব বলেন তখন তাদের ফিরাতে পারবেন না। সুতরাং আপনারা জনগণের রাজনীতিতে ফিরেন।’

বিজ্ঞাপন

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘নতুন করে রাজনীতি শুরু করেন তা হবে জুলাইয়ের রাজনীতি। জুলাই ঘোষণা পত্রের ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার হন। আপনারা জুলাই জুলাই ঘোষণাপত্র, জুলাই সংবিধানের জন্য মাঠে নামেন। অন্যথায়, আপনাদের অবস্থা মুসলিম লীগ ও আওয়ামী লীগের মতো হবে। মুসলিম লীগকে কেউ মারে নাই, রাজনৈতিক ভুলের জন্য নাই হয়ে গেছে। আর যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল মাত্র ৫৪ বছর আগে সেই দল সবকিছু নিয়ে পালিয়েছে।’

সারাবাংলা/কেকে/এসডব্লিউ
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো