Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ২০:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১২ জুলাই) বিকেলে গুলশানের হোটেল লেকশোরে ছাত্রদলের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে’ আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে আহ্বান জানাচ্ছি, এই বর্বর হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত অপরাধীদের বের করে এনে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না। গণতন্ত্রের পথে প্রত্যাবর্তনের সময় এমন অস্থিরতা সৃষ্টি করায় জাতি আপনাদেরই দায়ী করবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিএনপি কখনো অন্যায়কে সমর্থন করে না। অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না। আমরা আইনের শাসনের পক্ষে আছি এবং থাকব।’

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পুনর্নির্মাণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আন্তরিকভাবে চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। কারণ গণতন্ত্রের কোনো বিকল্প নেই, আর গণতন্ত্রের প্রথম শর্তই হলো নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান নির্বাচনহীনতার কারণেই দেশে এই ধরনের অপরাধ, আইনশৃঙ্খলার অবনতি ও মৃত্যুর ঘটনা ঘটছে। সরকার যদি জনগণের নির্বাচিত না হয়, তবে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিতেই থাকবে। একটি নির্বাচিত সরকার আসলেই স্থিতিশীলতা ফিরে আসবে।’

ফখরুল ছাত্রদলের আত্মত্যাগকারী শহিদদের সম্মান জানিয়ে বলেন, ‘তাদের স্মরণে একটি গ্রন্থ প্রকাশ করা হোক। পাশাপাশি বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তাদের যথাযথ সম্মান ও ক্ষতিপূরণ নিশ্চিত করবে।’

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই-আগস্টের শহিদ ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা এখনই নিতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আলোচনায় উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সদস্যরা, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো