Wednesday 21 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবার সাদা ও লাল শাপলা চায় এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ২২:৩৬

জাতীয় নাগরিক পার্টি। ফাইল ছবি

‎ঢাকা: এবার নিজেদের দলের প্রতীক হিসেবে শাপলার পাশপাশি সাদা ও লাল শাপলা চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
‎
‎সোমবার (৪ আগস্ট) ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎তিনি বলেন, ‘রোববার (৩ আগস্ট) আমাদের কাছে শাপলা সংক্রান্ত আবেদন দিয়েছে এনসিপি। কমিশন প্রতীকের যে তফসিল সংশোধন করছে সেখানে শাপলা নেই।’
‎
‎এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান ইসি সচিব।
‎
‎এর আগে, প্রথমে শাপলা, কলম ও মোবাইল প্রতীক চেয়েছিল এনসিপি। এখন কলম ও মোবাইল এর স্থলে সাদা শাপলা ও লাল শাপলা চেয়েছে দলটি।
‎
‎জাতীয় প্রতীক বিধায় তালিকায় শাপলাকে রাখেনি কমিশন। এ ছাড়াও অন্য একটি দল এ প্রতীকটি আগে চেয়েছে বলে সে বিষয়টিও আমলে নিয়েছে সংস্থাটি। এ অবস্থায় সাদা শাপলা ও লাল শাপলা চাইলো এনসিপি।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো