Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত / যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৫:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে ২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে যেসব পদক্ষেপ নিয়েছি, আশা করছি শুল্ক কমতে পারে। তবে এটা নিশ্চিত করে বলা যাবে না। কারণ যারা (যুক্তরাষ্ট্র) শুল্ক আরোপ করেছে, তাদের ওপরে বিষয়টি বেশি নির্ভর করে। আলোচনা এখনো চলমান। চূড়ান্ত চুক্তির আগে সেটা হতে পারে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত: বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের হার ২০ শতাংশের ঘোষণা এলেও দেশটির সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। চুক্তি এ মাসের শেষে হতে পারে। চুক্তির খসড়া তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)।

অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, চাহিদা ও যোগানের ভিত্তিতে স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে এবার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। তবে শুধু ভারত থেকে নয়, ব্যবসায়ীরা যেখান থেকে আমদানি করতে চাইবে সেখান থেকেই অনুমতি দেওয়া হবে।

কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে- পেঁয়াজের দাম কমানো ও সরবরাহ বাড়ানো। এজন্য যেখান থেকে দাম কম পাওয়া যাবে, সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ৬০ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় সরকার পেঁয়াজ আমদানির অনুমতির কথা জানিয়েছে। তবে আমদানির সময় ও পরিমাণ এখনো জানানো হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর