Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মহাখালীতে পেট্রোলপাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৯:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মহাখালীতে ইউরেকা পেট্টোলপাম্পে আগুন লেগেছে। আগুন নেভাতে এরই মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

রোববার (১৭ আগস্ট) রাত ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, ‘রাওয়া ক্লাবের উল্টো পাশে আরজতপাড়ায় পেট্টোল পাম্পে আগুন লেগেছে। এরই মধ্যে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা কাজও শুরু করেছে। এছাড়া, আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।’

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর