Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১২:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল। ছয় সদস্যের এ দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
‎
‎মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।
‎
‎এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
‎
‎ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আসে ইসিতে। মাইকেল মিলারের নেতৃত্বে থাকা ছয় সদস্যের এ প্রতিনিধিদল নির্বাচনী প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা, নতুন প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে।
‎
‎কমিশন কর্মকর্তারা জানান, ইউরোপীয় ইউনিয়ন আগামীর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি, নতুন প্রকল্পসহ বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

এআই প্রযুক্তিতে মেটার বড় চমক
১৫ অক্টোবর ২০২৬ ১১:২৪

শীতের আগে এসির যত্নে যা জরুরি
১৫ অক্টোবর ২০২৬ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর