Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৪:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীর হাজীপুরে মোজাম্মেল (২৩) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী শহরের হাজীপুর ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চানমিয়ার ছেলে। তিনি শহরের হাজীপুরের একটি বাসায় ভাড়া থাকতেন এবং সিএন্ডবি রোডে একটি কাপড়ের দোকান রয়েছে তার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে হাজীপুরের ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিল মোজ্জাম্মেল। এ সময় কাউছার নামের এক ব্যক্তি পেছন থেকে দা দিয়ে মোজ্জামেলের ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর