ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক শুরু হয়।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। এ বিষয়ে সব ফাইনাল হতে আগামী রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকেও জানাতে হবে। এরপর ফাইনাল করে জানানো হবে।
উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরপর থেকেই জোরেশোরেই চলছে নির্বাচনের কর্মযজ্ঞ।
নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা নির্ধারণে বৈঠকে ইসি
স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৬:৪৩
২১ আগস্ট ২০২৫ ১৬:৪৩